সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পালিত হচ্ছে ঈদ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ মে ১৩, ০৬:৫২ পূর্বাহ্ন

সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো আজ পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। করোনা মহামারির কারণে এইবারও সীমিত আয়োজনে চলছে উদযাপন।

সবচেয়ে বেশি মুসলিমের দেশ ইন্দোনেশিয়ার জাকার্তায় সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তবে করোনার কারণে জাকার্তার ইশতিক-লাল গ্রান্ড মসজিদসহ অনেক জায়গায় ঈদের জামাত বাতিল হয়েছে। সীমিত পরিসরে ঈদ জামাত অনুষ্ঠিত হয় সৌদি আরবের দুই মসজিদ, মসজিদ আল হারাম এবং মসজিদে নববীতে। আরব আমিরাতের দুবাই, আবুধাবিতে স্বাস্থ্যবিধি মেনে খোলা মাঠে ঈদের নামাজ আদায় করেন মুসুল্লিরা। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া ছাড়াও যুক্তরাজ্যসহ ইউরোপের দেশগুলোতেও আজ উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework