মারা গেছেন দুবাইয়ের উপশাসক শেখ হামদান

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ মার্চ ২৫, ০৬:২১ পূর্বাহ্ন
মধ্যপ্রাচ্যের ইসলামিক রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ শহর দুবাইয়ের উপশাসক শেখ হামদান বিন রশিদ আল মাকতুম মৃত্যুবরণ করেছেন। তিনি বুধবার (২৪ মার্চ) মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিলো ৭৫ বছর। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়, শেখ হামদান আরব আমিরাতের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দুবাইয়ের বর্তমান শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ভাই।শেখ হামদান বিগত কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন। উল্লেখ্য, শেখ হামদান ১৯৪৯ সালের ২৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন দেশটির প্রয়াত শাসক শেখ রশিদ বিন সায়েদ আল মাকতুমের দ্বিতীয় ছেলে। ১৯৭১ সালে তাকে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। দুবাইকে ব্যবসা-বাণিজ্যে একটি সমৃদ্ধ শহরে পরিণত করায় তার অবদান অনেক। ২৪ টিভি/এডি

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework