ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র সাময়িক বন্ধ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ এপ্রিল ১৫, ১২:০৮ পূর্বাহ্ন
লকডাউন চলাকালে ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র সাময়িক বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। বুধবার (১৪ এপ্রিল) ভারতীয় হাইকমিশন জানায়, বাংলাদেশ সরকার কর্তৃক ১৪-২১ এপ্রিল পর্যন্ত বাস্তবায়িত লকডাউনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশজুড়ে সমস্ত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ইতোমধ্যে জমা দেওয়া আবেদনসমূহের বিষয়ে জানতে এবং যেকোনো জরুরি অনুরোধের জন্য visahelp.dhaka@mea.gov.in ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework