পাকিস্তানে লাইনচ্যুত ট্রেনে আরেক ট্রেনের ধাক্কায় নি'হত ৩০

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ Jun ০৭, ০৭:১৫ পূর্বাহ্ন
পাকিস্তানের দক্ষিণাঞ্চলের সিন্ধু প্রদেশের ঘোটকি জেলায় দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছে কমপক্ষে ৫০ জন।
সোমবার (৭ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও উদ্ধারকারী কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে স্থানীয় সংবাদমাধ্যম ডন অনলাইন।প্রতিবেদনে বলা হয়, প্রথমে মিল্লাত এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে পরে। তখন স্যার সৈয়দ এক্সপ্রেস ট্রেনটি এসে সেটিকে ধাক্কা দিলে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। ঘোটকি জেলার পুলিশ কর্মকর্তা উসমান আবদুল্লাহ জানান, নিহত এবং আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে স্থানান্তর করছেন স্থানীয় গ্রামবাসী, উদ্ধারকর্মী এবং পুলিশ। ট্রেনের লাইনচ্যুত হওয়া এবং দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে এখনো জানা সম্ভব হয়নি।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework