চীনের রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণ

টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ অক্টোবর ২১, ০৯:০৩ পূর্বাহ্ন

চীনের উত্তর-পূর্বে লিয়াওনিং প্রদেশের রাজধানী শেনইয়াংয়ের একটি রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৮টা ২০ মিনিটে এই বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে একজন নিহত ও ৩৩ জন আহত হয়েছে।

জেলা প্রচার বিভাগ জানিয়েছে, হিপিং জেলার তাইয়ুয়ান্নান স্ট্রিটের রেস্তোরাঁয় ওই বিস্ফোরণ ঘটে।

এদিকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

সর্বশেষ তথ্য অনুযায়ী, রেস্তোরাঁয় বিস্ফোরণে মৃতের সংখ্য দাঁড়িয়েছে তিনজনে।

সূত্র: চায়না ডেইলি ।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework