‘সে’ কি সত্যিই ভালোবাসে?

লাইফস্টাইল ডেস্ক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ ডিসেম্বর ০৫, ০৫:৫৪ পূর্বাহ্ন

ভালোবাসা, অনুভূতি, অনুভব জীবনের জন্য অবিচ্ছেদ্য অংশ। সঠিক জীবন সঙ্গী জুটে গেলে তো সুখের অন্ত নেই।

যাকে ছাড়া জীবন অর্থহীন মনে হয়, সেই প্রিয় মানুষটি আপনাকে সত্যিকারের ভালোবাসেন কিনা, জেনে নিতে পারেন আপনার প্রতি তার কিছু আচরণের মাধ্যমে! কেমন করে? বিশেষজ্ঞরা বলেন-

  •    আপনি যখন কথা বলেন, আপনার সঙ্গী তখন আগ্রহ নিয়ে চোখের দিকে তাকিয়ে থাকবেন।
  •     সে আপনার সম্পর্কে জানতে চাইবে
  •     ভালোলাগার অনুভূতিগুলো শেয়ার করবে
  •     দু:সময়েও তাকে পাশে পাবেন
  •     তার সামর্থ্য মতো আপনার পছন্দের উপহার দেবে।
  •     আপনার ভালো থাকাই হবে সঙ্গীর চাওয়া
  •     আপনাকে হাসি আর আনন্দে ভরিয়ে তুলতে সব সময় চেষ্টা থাকবে তার।
  •     জীবনসঙ্গীর পাশাপাশি হবে প্রিয় বন্ধুও
  •     আপনার সঙ্গে সময় কাটাতে ভালোবাসবে সে।

    ভালোবাসা শুধু মনে থাকলেই চলবে না। ভালোবাসার প্রকাশও থাকবে, যা নিয়ে যাবে আপনাকে সুখের রাজ্যে।

    মনে রাখবেন, ভালোবাসা একতরফা হয় না। দু’জনকেই হতে হবে সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল। কমিটমেন্ট থাকবে, তা রক্ষাও করতে হবে।

 


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework