যত কৃতজ্ঞতা তত সুস্থ তত সুখী
জঙ্গলে হারিয়ে গেছেন এক শিকারি। হরিণের পেছনে ছুটতে গিয়ে দিক হারিয়ে ফেলেছেন। কোনোভাবেই কোনো দিশা দেখতে পারছেন না। চারিদিকে বিশাল বৃক্ষরাজি, গভীর ঘন অরণ্যে তিনি একা। দুপুর গড়িয়ে বিকাল সন্ধ্যা এবং রাত।
পরদিনও শিকারি প্রাণপণ খুঁজতে লাগলেন জঙ্গল থেকে বেরোনোর উপায়। কিন্তু পেলেন না। ক্ষুধা-তৃষ্ণায় তিনি ক্লান্ত বিধ্বস্ত। ক্রমেই দুপুর গড়িয়ে বিকাল সন্ধ্যা এবং রাত। অবসন্ন শিকারি ক্ষুধার জ্বালায় এতটাই দুর্বল হয়ে গেছেন যে আর পথ চলতে পারলেন না। ঘুমিয়ে পড়লেন।
তৃতীয়দিন তিনি কোনোমতে সাহস সঞ্চয় করে দুর্বল শরীরে চলতে লাগলেন। কিন্তু অরণ্যে কোথাও কোনো খাবার নেই, পানি নেই। তিনদিন অভুক্ত থেকে শিকারি তার সমস্ত শক্তি যেন হারিয়ে ফেলেছেন।
ক্ষুধার্ত ভীতসন্ত্রস্ত শিকারি হঠাৎ দেখতে পেলেন, একটু সামনেই একটা আপেল গাছ। এবং গাছ ভরা আপেল। ছুটে গেলেন গাছটার কাছে। ১৫/২০টা আপেল পেরে ফেললেন। এবং প্রথম আপেলে কামড় দিলেন। আনন্দে খুশিতে তার মন প্রাণ ভরে উঠল। তিনি প্রভুকে ধন্যবাদ দিতে