স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ মার্চ ০৭, ০৫:৪৫ পূর্বাহ্ন
শনিবার (৬ মার্চ) “লেখক ও সাংবাদিক মুশতাক আহমেদ এবং সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে” জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমরা প্রতিবাদ সভা করছি, কারণ আমরা আমাদের কথা বলার অধিকারটা চাই। আমরা দেশের স্বাধীনতা চাই। আমরা দেশের মানুষের স্বাভাবিক কথা বলার গ্যারান্টি চাই। আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। কিন্তু আজকে চারিদিকে কত অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন। এতো ভয় কিসের। কাকে এতো ভয়? স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানেরর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েলের সঞ্চালনায় প্রতিবাদ কর্মসূচিতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসবেকল দলের সিনিয়র সহ-সভাপতি গোলাম সরোয়ার, সহ দপ্তর সস্পাদক নাজমুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। সরকারকে উদ্দেশ্য করে আব্বাস বলেন, যাকে ভয় পাবেন তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করে আটকে রেখেছেন (বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া)। যাকে ভয় পাচ্ছেন, সেই তারেক রহমান প্রবাসে আছেন। যাকে ভয় পাচ্ছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি আমাদের মাঝে নেই। তবু এতো ভয় কেন আপনাদের? আমি বুঝতে পারি না। এতো ভয়, কি জন্য এতো ভয়? ২৪ টিভি/এডি

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework