বিএনপি খালেদা জিয়ার জন্য মায়া কান্না করছে: কাদের

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ ডিসেম্বর ০৪, ১১:৩৯ পূর্বাহ্ন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য প্রয়োজনে বিদেশ থেকে চিকিৎসক এনে চিকিৎসা দেয়া হবে বলে আবারও মন্তব্য করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (৪ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া এভিনিউতে রোড শোর উদ্বোধনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এ সময় তিনি বলেন, আইনিভাবে বিএনপি ব্যর্থ হয়ে এখন বেগম জিয়ার মুক্তির দাবিতে মায়া কান্না করছে।

ওবায়দুল কাদের আরও বলেন, খালেদা জিয়ার পছন্দ করা হাসপাতালেই চিকিৎসা চলছে। তারা বিদেশ থেকে যদি চিকিৎসক আনতে চান সে ব্যাপারেও সরকারের কোনো আপত্তি নেই। সরকারই খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে চিকিৎসা করার অনুমতি দিয়েছে। তিনি সে সুযোগ নিয়েছেনও।

 


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework