ঢাকা , মঙ্গলবার, ২০২৬ নভেম্বর ২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতি

বিএনপিকে তওবা করতে বললেন ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২২ মার্চ ২১, ০১:৩২ অপরাহ্ন

বিদেশিরা ক্ষমতায় বসাবে এমন মরীচিকার পেছনে না ঘুরে বিএনপিকে তওবা করে জনমুখী রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২১ মার্চ) সকালে সচিবালয়ে নিজ দফতরে ব্রিফিংকালে বিএনপি নেতাদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি। বিএনপিকে সংবিধান অনুযায়ী অনুষ্ঠিতব্য আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ারও কথা জানান ওবায়দুল কাদের।

এ সময় বিএনপির সময়কালের অন্ধকার লোডশেডিংয়ের যুগ পেরিয়ে আজ উন্নয়নের আলোয় উদ্ভাসিত দেশের প্রতিটি জনপদ। এমনটা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সবসময় জনগণের সুখ-দুঃখের সঙ্গে রয়েছেন শেখ হাসিনা। আর এ কথা বুঝতে পের