ঢাকা , মঙ্গলবার, ২০২৬ নভেম্বর ২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতি

ফুলছড়ি উপজেলা ছাত্রলীগ সা. সম্পাদক খুনের ঘটনায় মামলা

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ জুলাই ১৩, ০৫:৩৯ পূর্বাহ্ন

দুবৃর্ত্তদের ছুরিকাঘাতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি (২২) খুনের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১২ জুলাই) দুপুরে নিহতের বড় ভাই আতিকুর রহমান সরকার বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় এ মামলা দায়ের করেন।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বাংলানিউজকে জানান, মামলার এজাহারে চার জনের নাম উল্লেখ করে ছয়-সাত জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

এর আগে রোববার (১১ জুলাই) রাত ১০টার দিকে গাইবান্ধা পৌর শহরের পূর্বপাড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন ছাত্রলীগ নেতা রকি। তিনি ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মধ্য কঞ্চিপাড়া গ্রামের মৃত à