প্রেস ক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশ চলছে

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ মার্চ ২৯, ১১:৩১ পূর্বাহ্ন
সরকার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে স্বাধীনতার রক্তাক্ত জয়ন্তীতে পরিণত করেছে মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, 'স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে যতগুলো মানুষকে হত্যা করা হয়েছে, রক্ত দিয়ে এদের ইতিহাস লেখা হয়েছে, যা আওয়ামী লীগের কলঙ্কিত চরিত্রের বহিঃপ্রকাশ। এর প্রতিবাদে যা করা দরকার বিএনপির পক্ষ থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে তাই করব। গণতন্ত্র ফিরিয়ে আনব।’ সোমবার (২৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, '১৯৭১ সালের এই সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া পাকিস্তানিদের কারাগারে ছিলেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতেও এই সরকার তাকে কারাগারে রেখেছে। এই সরকার আওয়ামী লীগের নেতাকর্মীদেরও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করতে দেয় নাই।’ এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মুন্সী বজলুল বাসেত আঞ্জু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, যুবদলের সিনিয়র সহসভাপতি মোর্তাজুল করিম বাদরু, স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক  সাইফুল ইসলাম ফিরোজ, আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ও দক্ষিণ সিটির সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেন প্রমুখ।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework