কাদের মির্জার বিরুদ্ধে আদালতে হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ মার্চ ১৪, ০৯:৪৬ পূর্বাহ্ন
নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্থানীয় আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে বিবদমান বিরোধ, সহিংসতা ও সংঘর্ষের ঘটনায় শ্রমিকলীগ কর্মী আলাউদ্দিনকে গুলি করে হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৪ মার্চ) দুপুর ১টার দিকে নোয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচএম মোছলেউদ্দিন নিজামের আদালতে এ মামলা দায়ের করা হয়।নিহত আলাউদ্দিনের ছোট ভাই এমদাদ হোসেন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। দ্বিতীয় আসামি তার ছোট ভাই শাহাদাত হোসেন ও তৃতীয় আসামি কাদের মির্জার ছেলে মির্জা মাশরুর কাদের তাশিকসহ ১৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে এই মামলা দায়ের করা হয়।শ্রমিকলীগ কর্মী সিএনজিচালক আলাউদ্দিন হত্যা মামলায় কাদের মির্জাকে প্রধান আসামি করা হয়েছে। আদালত সূত্রে জানা যায়, নোয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচএম মোছলেউদ্দিন নিজামের আদালতে মামলার বাদীর জাতীয় পরিচয়পত্র দাখিল সাপেক্ষে বিকেল ৩টায় এ হত্যা মামলার ওপর শুনানি হবে। মামলার বাদী মো. এমদাদ হোসেন বলেন, ১১ মার্চ (বৃহস্পতিবার) বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে প্রধান আসামিসহ ১৬৪ জনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় হত্যা মামলার এজাহার দিয়েছিলাম। কিন্তু প্রধান আসামি মেয়র আবদুল কাদের মির্জার নাম বাদ না দেয়ায় শনিবার বিকেল পর্যন্ত পুলিশ এজাহারটি রেকর্ড করেনি। ২৪ টিভি/এডি

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework