কাদের মির্জাকে পাগল বললেন একরামুল!

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ মার্চ ০৮, ০৬:২৩ পূর্বাহ্ন
রবিবার (৭মার্চ) বিকেল ৪টার দিকে নোয়াখালী সদর উপজেলার সোনাপুর ডিগ্রি কলেজ মাঠে ৭ মার্চ আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে ‘পাগল’  নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরী বলেছেন, ‘পূর্ব দিকে একটা পাগল হইছে। কোম্পানীগঞ্জে একটা পাগল হইছে। আমি নেত্রী এবং ওবায়দুল কাদের ভাইয়ের কাছে নোয়াখালী পৌর মেয়র হিসেবে নতুন নেতৃত্ব চাই। আমরা ওই নেতৃত্ব চাই যারা শহরকে এবং শহরের নেতাকর্মীকে বুকে আগলে রাখতে পারবেন।’ জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, একশ’-দুইশ’ টাকার জন্য পাগল হবেন না। কোন কাউন্সিলরটা আপনাদের কাজে আসবে ওই জিনিসটার দিকে নজর রাখবেন।
তিনি আরও বলেন, ‘আল্লাহ আমাকে অনেক দিছে। কিন্তু আমি হারামের টাকা ধরি নাই। আমি যদি একটা বেলা বিস্কুট খাই, আমার কর্মীরাও যেন একটা বেলা বিস্কুট পায়। যারা সামনের দিনে কাউন্সিলর হবেন কর্মীদের পেটের দিকে তাকাতে হবে। শত-শত কোটি টাকার মালিক হয়ে গেছেন আপনি। এখন কর্মীদের খবর রাখেন না। কর্মীদের খবর না রাখলে আপনার খবরও তারা রাখবেন না। এটাই হচ্ছে বাস্তবতা।’
এ সময় নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল আউয়াল পিন্টু, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সামছুউদ্দিন জেহান, জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্র, জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমান প্রমুখ উপস্থিত ছিলেন।
২৪ টিভি/এডি

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework