আ.লীগের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি


প্রকাশিত : রবিবার, ২০২১ অক্টোবর ২৪, ০৯:৪৯ পূর্বাহ্ন

 আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই সরকারের অধীনে অবাদ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।
 
রোববার (২৪ অক্টোবর) সকালে সিলেট ও সুনামগঞ্জ সফরকালে হযরত শাহজালাল (রঃ)- এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশে নির্বাচনের কোনো পরিস্থিতি নেই। আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি। অনির্বাচিত, অবৈধ এই সরকার নির্বাচন নিয়ে খেলা করে গত দুই মেয়াদ ক্ষমতায় আছে। যখন নির্বাচনের সত্যিকার পরিবেশ তৈরি হবে, আমরা তখনই নির্বাচনে অংশ নেবো।  

তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে বলেছি, আওয়ামী লীগের অধীনে অবাদ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। যে কারণে, নির্বাচনকালীন  নিরপেক্ষ সরকার, নির্দলীয় একটি সরকার এবং সেই সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন থাকলে আমরা অবশ্যই অংশ নেবো। মূলত; আমরা এ জন্যই আন্দোলন করে যাচ্ছি। ’

মাজার জিয়ারতকালে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, বিএনপির নির্বাহী সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের শামীম, মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী, সদস্য সচিব মিফতা সিদ্দিকীসহ বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল প্লেনযোগে সকালে সিলেটে পৌঁছে দুই অলির মাজার জিয়ারত শেষে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন। সেখানে জাতীয় সংসদের সাবেক হুইপ ও জেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক আসপিয়ার স্মরণসভায় যোগ দিয়ে বিকেলে ঢাকায় ফিরে যাবেন। 


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework