২০০ কোটির ক্লাবে সালমানের ‘রাধে’

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ মে ১৯, ০২:১৩ অপরাহ্ন
প্রায় দেড় বছর পর বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত ঈদের ছবি ‘রাধে’ মুক্তি পেয়েছে গত ১৩ মে। মুক্তির প্রথম পাঁচ দিনে ছবিটির মোট বক্স অফিস আয় হয়েছে প্রায় ২০০ কোটি রুপি। যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন ফোবস বলছে, সপ্তাহ শেষে এই আয় আড়াইশ কোটি রুপি ছাড়াতে পারে বলে আশা করছে সংশ্লিষ্টরা। মুক্তির পর ছবিটি দেখতে প্রথম দিনে বিশ্বজুড়ে লাখো কোটি ভক্ত ওয়েবে হামলে পড়ার কারণে সার্ভার ক্রাশ করে। জি-ফাইভ ও জি-প্লেক্স ওয়েবে প্রথম দিনেই ৪২ লাখ ভিউয়ারের রেকর্ড গড়েছিল প্রভু দেবা পরিচালিত ‘রাধে’। আয় ভালো হলেও দর্শক ও ভক্তদের মন ভরাতে পারেনি  বলিউডের 'ভাইজান'। সিনেমা সংক্রান্ত জনপ্রিয় ওয়েব সাইট আইএমডিবির রেটিং-এ রাধে দশে পেয়েছে মাত্র ১.৭ পয়েন্ট। এক লাখ ৩০ হাজার দর্শকের মতামতের ভিত্তিতে এই পয়েন্ট পেয়েছে রাধে। সাইটে সালমানের যে সব ছবিকে এর আগে রেটিং দেওয়া হয়েছে, তার মধ্যে সবচেয়ে কম পয়েন্ট পেয়েছিল ‘রেস ৩’ (১.৯)। তার ঠিক পরেই ঠাঁই পেলো ‘রাধে’। এদিকে মুক্তির পর পরই সিনেমাটি পাইরেসির কবলে পড়ে। পাইরেসির বিরুদ্ধে কড়া বার্তাও দেন সালমান। তবে প্রথম দিনেই সবচেয়ে বেশি সংখ্যক দর্শক রাধে দেখেছেন, এমন উপহারের জন্য এক টুইট বার্তায় সবাইকে ধন্যবাদ জানান তিনি।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework