সংগীতশিল্পী তৌসিফকে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ Jun ২৩, ১১:২২ পূর্বাহ্ন
সংগীতশিল্পী তৌসিফ আহমেদকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে মঙ্গলবার (২২ জুন) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানায় জিডি করেছেন তিনি। সময়ের গল্পকে বিষয়টি নিশ্চিত করেছেন তৌসিফ আহমেদ নিজেই।তিনি বলেন, আমার বাসার এখানে মারামারি হচ্ছিল। ১০-১২ জন মিলে একজনকে মারছিল। আমি গিয়ে ছেলেটাকে উদ্ধার করি। আমি তো জানি না যারা মারছিল তারা গডফাদারে লোক। তখনই আমাকে হুমকি দেওয়া হয়। তারপর আমি ৯৯৯ নম্বরে কল করি। এরপর রাতে আরিফ নামে একজন আমাকে ফোন করে মেরে ফেলার হুমকি দেয়।
জিডিতে বলা হয়, সোমবার (২১ জুন) রাত সাড়ে ১১টায় তৌসিফের বাসার কাছে ১০-১২ জন মিলে একটি ছেলেকে মারধর করছিল। তা দেখে এর প্রতিবাদ করেন এ শিল্পী। ছেলেটিকে উদ্ধার করে তার চিকিৎসাও করান। এজন‌্য তৌসিফকে হত‌্যার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি।
তৌসিফ আহমেদ জানান, এদিন রাত ১২টার দিকে আরিফ নামে একজন তাকে ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করেন। শুধু তাই নয়, হাত-পায়ের রগ কেটে হত‌্যার হুমকিও দেওয়া হয়। বলা হয়, মেরে ফেলতে যত টাকা খরচ হোক সেটিই খরচ করবেন। প্রশাসন নাকি তার পকেটে, তিনি যা চাইবেন তাই হবে বলেও উল্লেখ করেন।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework