বিমান দুর্ঘটনায় স্ত্রীসহ প্রাণ হারালেন ‘টারজান’

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ মে ৩১, ১২:৫৩ অপরাহ্ন
বিমান দুর্ঘটনায় জনপ্রিয় টিভি সিরিজ টারজানের অভিনেতা জো লারা ও তার স্ত্রীসহ সাতজন নিহত হয়েছেন। শনিবার (২৯ মে) যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলে শহরের একটি লেকে স্থানীয় সময় বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে। মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, ‍যুক্তরাষ্ট্রের ন্যাশভিল শহরের কাছের একটি লেকে বিমানটি ধসে পড়ে। রাদারফোর্ড কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউ টিম জানিয়েছে, ন্যাশভিল শহর থেকে প্রায় ১২ মাইল দূরে পতিত হয় প্লেনটি। বিমানে সাতজন যাত্রী থাকার কথা নিশ্চিত করেছে ফেডারেল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ। রোববার সন্ধ্যায় উদ্ধারকারী দল বলেছে, কেউই বেঁচে নেই বলে আমরা আশঙ্কা করছি। বিমানের কয়েক খণ্ড ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে। মার্কিন টিভি সিরিজ টারজানে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন লারা। মার্শাল আর্টিস্ট হিসেবেও সুখ্যাতি ছিল তার। মাত্র ৫৮ বছর বয়সে মৃত্যু হল। দুর্ঘটনায় নিহত জো লারা ১৯৮৯ সালের টিভি সিনেমা ‘টারজান ম্যানহাটনে’ অভিনয় করেন। এরপর তিনি টিভি সিরিজ ‘টারজান : দ্য এপিক অ্যাডভেঞ্চার্স’ এ অভিনয় করেন।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework