পরীমনি অভিযোগ নিয়ে গেলেই আমলে নেবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ Jun ১৪, ০৮:২২ পূর্বাহ্ন
ঢাকা বোট ক্লাবে অভিনেত্রী পরীমনিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার ঘটনায় অভিযোগ নিয়ে যাওয়া মাত্রই আমলে নেবে সাভার থানা পুলিশ। সোমবার (১৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সাভার থানাধীন ঢাকা বোট ক্লাবে একটি ঘটনা ঘটেছে। অভিনেত্রী পরীমনি ঘটনার বিষয়ে অভিযোগ নিয়ে আসার সঙ্গে সঙ্গে তা আমলে নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী পরীমনি পুলিশের পক্ষ থেকে আইনি সর্বোচ্চ সুবিধা পাবেন বলেও জানান তিনি। এর আগে, অভিনেত্রী পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর মিরপুর বিভাগের রূপনগর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। ওই লিখিত অভিযোগটি পুলিশ গ্রহণ করেছে। এদিকে পুলিশ বলছে, যেহেতু ঘটনাটি ঘটেছে ঢাকার সাভার থানা এলাকায় তাই রূপনগর থাকায় করা লিখিত অভিযোগটি সাভার থানায় পাঠানো হচ্ছে। এ ঘটনায় সাভার থানায় মামলা দায়ের হবে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ স ম মাহতাব উদ্দিন বাংলানিউজকে বলেন, পরিমনি রূপনগর থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি যেহেতু সাভার থানার অন্তর্গত সেহেতু রূপনগর থানায় করা অভিযোগটি আমরা সাভারে পাঠিয়ে দিয়েছি।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework