বগুড়ার ছেলে আশরাফুল আলম। সবার কাছে তিনি হিরো আলম নামে পরিচিত। অভিনয়, প্রযোজনা ও গান নিয়ে নিয়মিত কাজ করছেন তিনি। এবার তিনি কলকাতা গিয়ে চমক দিলেন। কাঁচা বাদামের গায়ক ভুবন বাদ্যকর সঙ্গে একটি গানে কণ্ঠ দিয়েছেন আলম।
বিষয়টি তিনি নিজে জাগো নিউজকে নিশ্চিত করেছেন। আজ ৯ এপ্রিল দুপুরে আশরাফুল আলম ওরফে হিরো আলম কলকাতা থেকে ভিডিও কল দেন। সেখানে দেখা যায় একটি স্টুডিওর ভেতর গাইছেন হিরো আলম, পাশে গাইছেন কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকরও।
হিরো আলম বলেন, ‘আমি কলকাতায় এসেছি ভুবন কাকুর সঙ্গে নতুন একটি গান করতে। অনেকদিন ধরেই কথা চলছিল, কিন্তু তারিখ ঠিক হচ্ছিল না। সবকিছু চূড়ান্ত হওয়ার পরে কলকাতায় এলাম। এই যে এখন লেকটাউনের গিউশন প্রো স্টুডিওতে, গান রেকর্ডিং করছি।’
ভূবন বাদ্যকরের সঙ্গে কাজের অভ
