গুঞ্জন হল সত্যি(ভিডিও)

বিনোদন প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ সেপ্টেম্বর ১৮, ১১:৪৮ পূর্বাহ্ন

‘স্বপ্নজাল’ এর পর আবারও গিয়াস উদ্দিন সেলিমের নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়িকা পরীমনি। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন পরী।

কারামুক্তির পর থেকেই গুঞ্জন ছিলো, গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমায় রাবেয়া চরিত্রে দেখা যাবে পরীমনিকে! হাওয়ায় ভেসে বেড়ানো সে গুঞ্জনই অবশেষে সত্য হলো।

নির্মাতা জানান, আগামি ১০ অক্টোবর থেকে ‘গুনিন’ এর শুটিং শুরুর পরিকল্পনা আছে।

চিত্রনায়িকা পরীমনির ক্যারিয়ারের উল্লেখযোগ্য ছবি ‘স্বপ্নজাল’। যে ছবির কারিগর গিয়াস উদ্দিন সেলিম। ব্যক্তিগত জীবনের দুঃসময়ে এমন গুণী পরিচালকের সাথে আবারও কাজের সুযোগকে সৌভাগ্য মনে করছেন চিত্রনায়িকা পরীমনিও।

‘গুনিন’ এ যুক্ত হওয়ার পর গণমাধ্যমকে পরী জানান, ‘জেল থেকে বের হওয়ার দুই দিন পরে সেলিম ভাইয়ের সঙ্গে দেখা। আমাকে বললেন, “নতুন একটি ছবি করতে যাচ্ছি। তুমি করবা? তোমার কোনো সমস্য আছে আমার সঙ্গে কাজ করতে?” জেল থেকে মাত্র বেরিয়েছি। সবকিছু মিলে সময়টা ভালো যাচ্ছিল না। সেলিম ভাইয়ের এমন প্রস্তাবে চোখে পানি চলে এসেছিল।’

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প অবলম্বনে ‘গুনিন’ নির্মিত হচ্ছে ওয়েব প্লাটফর্ম চরকির জন্য। তবে নির্মাতা জানিয়েছেন, পরিস্থিতি অনুকূলে থাকলে আগে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে গুনিন।

‘গুনিন’ সিনেমার পরীমনি ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, শরিফুল রাজ, মোস্তফা মনোয়ার, দিলারা জামান, শিল্পী সরকার অপু সহ বহু পরিচিক মুখ।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework