ঢাকা , মঙ্গলবার, ২০২৬ নভেম্বর ২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

বিজ্ঞান ও প্রযুক্তি

৫ লাখ টাকায় মিলবে মারুতি সুজুকি গাড়ি!

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ আগস্ট ২৪, ১০:২৮ পূর্বাহ্ন
ছবি : সংগৃহীত।

চলতি বছরের সেপ্টেম্বরে নতুন মডেলের গাড়ি আনতে যাচ্ছে মারুতি সুজুকি। হ্যাচব্যাক সেলেরিওর নতুন মডেলের এ গাড়িটির পরীক্ষামূলক ব্যবহার চালানো হয়েছিল কয়েক মাস ধরে।

২০১৪ সালে মারুতি সুজুকি প্রথম সেলেরিও চালু করেছিল। দামে কম ও মানে ভালো হওয়ায় খুব অল্প সময়ের মধ্যেই গাড়িটি বাজারে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। এছাড়া মারুতি সুজুকির অন্যান্য মডেলের তুলনায় এর ওয়েটিং পিরিয়ডও কম। মডার্ন বক্সি লুকের মাধ্যমে এরই পরবর্তী জেনারেশানের মডেল আনছে মারুতি।

সেপ্টেম্বরে বাজারে আসার কথা থাকলেও এখন পর্যন্ত নতুন এ গাড়িটির সাইজ স্পেসিফিকেশন প্রকাশিত হয়নি। তবে স্পাই ছবি অনুযায়ী মনে হচ্ছে, গাড়িটি আকারে একটু বড় হতে পারে। সিঙ্গেল লাইনের সামনের গ্রিলটিতে ক্রোমের একটি স্ট্রিপ রয়েছে। ফলে মারুতি যে চলমান ট্রেন্ড ধরতে পেরেছে, তা বলাই যায়।

গাড়িটিতে ইঞ্জিনের ক্ষেত্রে কà