ঢাকা , মঙ্গলবার, ২০২৬ নভেম্বর ২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

বিজ্ঞান ও প্রযুক্তি

বায়ুমণ্ডল থেকে আসবে বিশুদ্ধ পানি!

News Desk
প্রকাশিত : বুধবার, ২০২১ আগস্ট ১১, ০৩:০৮ অপরাহ্ন

পৃথিবীর বায়ুমন্ডলে আছে ১ হাজার ৩০০ কোটি টন বিশুদ্ধ পানি। পানির জন্যই সৌরজগতের একমাত্র বসবাসযোগ্য গ্রহ পৃথিবী। পৃথিবীর ৭০ শতাংশই পানিতে বেষ্টিত। অথচ মানুষ এ পানির সংকটে ভুগছেন অনেকেই। বিশুদ্ধ পানির চাহিদা মানুষের মৌলিক চাহিদাগুলোর একটি।

জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত জনসংখ্যার কারণে সারাবিশ্বের ২০০ কোটি মানুষ বিশুদ্ধ সুপেয় পানি থেকে বঞ্চিত।  অনেক এলাকায় বিশুদ্ধ পানি পৌঁছাতেই পারে না। সারাবিশ্বে মানুষের সংখ্যা ৮০০ কোটি ছুঁই ছুঁই। তাই উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে দুর্গম অঞ্চলে বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়ার কাজ করছে একদল গবেষক।

 ইসরায়েলভিত্তিক একটি ফার্ম ওয়াটারজেনের প্রধান মাইকেল মিরিলাশভিল জানান, বাতাস থেকে পানি উৎপন্ন করার প্রযুক্তি ব্যবহার করে বিশুদ্ধ পানি বের করে আনা হবে বায়ুমন্ডল থেকে। সেসব এলাকায় বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়া হবে, যেসব এলাকা দুর্গম আর জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিপরà