ধেয়ে আসছে একটি বিশালাকার গ্রহাণু

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ মার্চ ১৪, ১২:০৯ অপরাহ্ন
দ্য নাসা অ্যাস্টরয়েড ওয়াচ নামের একটি ভ্যারিফাইড টুইটার একাউন্ট থেকে একটি পোষ্ট দিয়ে এ তথ্য জানানো হয়েছে ধেয়ে আসছে একটি বিশালাকার গ্রহাণু। এটি পৃথিবীর পাশ দিয়ে অতিক্রম করবে বলে জানিয়েছে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তবে এতে ভয় পাওয়ার কিছু নেই বলেও আশ্বস্ত করেছেন সংস্থাটির গবেষকরা। নাসা জানিয়েছে বিশালাকার এই গ্রহাণুর নাম ‘২০০১ এফও ৩২’। এটি ২১ মার্চ পৃথিবীকে অতিক্রম করবে। টুইটার পোষ্টে বলা হয়েছে, ‘২০০১ এফও ৩২’ নিরাপদে ১৩ লাখ মাইল দূর দিয়ে পৃথিবীকে অতিক্রম করবে। এটি নিরাপদ দূরত্ব। চাঁদ থেকে পাঁচ গুণ দূর দিয়ে যাবে গ্রহাণুটি। তাই এটি পৃথিবীতে আঘাত হানার কোনো ঝুঁকি নেই। পৃথিবীর কাছকাছি বিশালাকার গ্রহাণু আসার কথা শুনে বিশ্বব্যাপী ভীতি ছড়িয়ে পড়েছিল। কিন্তু আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থার গবেষকরা বলছেন এই গ্রহাণু নিয়ে ভয়ের কিছু নেই। তারা বলছেন, এটি নিরাপদ দূরত্বে থেকেই পৃথিবীকে অতিক্রম করবে। নাসার তথ্য অনুযায়ী, এই গ্রহাণুটি প্রথম আবিষ্কৃত হয় ২০০১ সালে। তারা দুই দশক ধরে এই গ্রহাণুর অস্তিত্ব সম্পর্কে জানেন। গ্রহাণুটি বিশালাকার হওয়ার কারণে সবার নজর কেড়েছে। এটির ব্যাস এক মাইল, কিন্তু এ নিয়েও বেশ কিছু অনিশ্চয়তা থেকে গেছে বলে জানিয়েছে সংস্থাটি। ২৪ টিভি/এডি

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework