ঢাকা , মঙ্গলবার, ২০২৬ নভেম্বর ২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য

শপিংমল খোলার সিদ্ধান্ত হলেও খুশি নন ব্যবসায়ীরা!


প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ জুলাই ১৩, ০৬:০৩ পূর্বাহ্ন

 সম্প্রতি করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় দেশে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ (লকডাউন) চলছে। এতে করে দুই সপ্তাহ ধরে জরুরি সেবা ব্যতীত সব দোকানপাট, মার্কেট ও শপিংমল বন্ধ রয়েছে। তবে ঈদুল আজহাকে সামনে রেখে ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত এক সপ্তাহের জন্য লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ধারণা করা যাচ্ছে, এ সময়ে খুলে দেওয়া হতে পারে শপিংমল।

তবে শপিংমল খুলে দেওয়ার সম্ভবনা থাকলেও খুশি নন ব্যবসায়ীরা। ঈদের একেবারে শেষ মুহূর্তে এসে শপিং খুলে দিলেও এটি তাদের জন্য খুব বেশি মুনাফা বয়ে আনবে বলে মনে করছেন না তারা।

দোকান মালিক সমিতির স