ঢাকা , শনিবার, ২০২৬ অক্টোবর ১০, ২৫ আশ্বিন ১৪৩৩

দেশজুড়ে

হোটেল-রেস্তোরাঁয় মানা হচ্ছে না বিধিনিষেধ


প্রকাশিত : রবিবার, ২০২২ জানুয়ারী ১৬, ১১:৩৫ পূর্বাহ্ন

হোটেল রেস্তোরাঁয় মানা হচ্ছে না সরকারি বিধিনিষেধ। খাবার খেতে টিকা সনদ যাচাই করার কথা বলা হলেও, তা উপেক্ষিত বেশিরভাগ জায়গায়। রেস্তোরাঁ ব্যবসায়িদের দাবি, করোনা টিকা সনদ দেখানোর সিদ্ধান্ত বাস্তবসম্মত নয়। এতে ক্রেতা হারানোয় নতুন করে ক্ষতির আশঙ্কা করছেন তারা। তাই, এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি তাদের।

দেশে ওমিক্রন সংক্রমণের বিস্তার রোধে গত বৃহস্পতিবার থেকে ১১ দফা সরকারি বিধি-নিষেধ কার্যকর হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, রেস্তোরাঁয় বসে খাবার খেতে চাইলে ক্রেতাকে অবশ্যই করোনা টিকা সনদ দেখাতে হবে। যদিও বাস্তবে তার প্রয়োগ নেই।

রাজধানীর বেশিরভাগ হোটেল রেস্তোরাঁয় নেই ক্রেতাদের করোনার টিকা