ঢাকা , রবিবার, ২০২৬ অক্টোবর ১১, ২৫ আশ্বিন ১৪৩৩

দেশজুড়ে

স্বাস্থ্যের নথি চুরির ঘটনায় ৪ জন বরখাস্ত

টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ নভেম্বর ১৬, ০২:৫১ অপরাহ্ন
স্বাস্থ্য মন্ত্রণালয়, ফাইল ছবি


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে নথি চুরির ঘটনায় চারজনকে শনাক্ত করার পর তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর।

মঙ্গলবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, মন্ত্রণালয়ের তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই এ ব্যবস্থা নিয়েছেন তারা।

“কমিটি রিপোর্ট জমা দিয়েছে এবং সে অনুযায়ী অ্যাকশন চলমান আছে। তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এখন প্রসিডিংস চলছে, তা চলবে। ফাইনালি যে জাজমেন্ট হবে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

সাময়িক বরখাস্ত হওয়া এই চার কর্মচারী হলেন- ক্রয় ও সংগ্রহ-২ শাখার সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর আয়েশা সিদ্দিকা ও জোসেফ সরদার, প্রশাসন-২ শাখার (গ্রহণ ও বিতরণ ইউনিট) অফিস সহায়ক বাদল চন্দ্র গোস্বামী এবং প্রশাসন-৩ শাখার অফিস সহায়ক মিন্টু মিয়া।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে ১৭ à