মুহিবুল্লাহ হত্যা: ‘কিলিং স্কোয়াড’-এর সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ অক্টোবর ২৩, ০৭:৪১ পূর্বাহ্ন

রোহিঙ্গা নেতা ও আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান মুহিবুল্লাহ হত্যার ‘কিলিং স্কোয়াড’-এর এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ১৪ এপিবিএন।

শনিবার (২৩ অক্টোবর) সকালে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি নাইমুল হক বিষয়টি উল্লেখ করে এক খুদে বার্তায় বলেছেন, এ বিষয়ে দুপুরে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে। রোহিঙ্গা ক্যাম্পে ১৪ এপিবিএন কার্যালয়ে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

গত ২৯ সেপ্টেম্বর রাত ৯টার দিকে বন্দুকধারীরা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় তার ছোট ভাই হাবিবুল্লাহ অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করে উখিয়া থানায় হত্যা মামলা করেন। মামলায় এ পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

২০১৯ সালের ২৫ আগস্ট উখিয়ার কুতুপালং শিবিরের ফুটবল মাঠে গণহত্যাবিরোধী মহাসমাবেশ হয়েছিল। তাতে কয়েক লাখ রোহিঙ্গা অংশ নিয়েছিলেন। সেই সমাবেশ সংগঠিত করেছিলেন মুহিবুল্লাহ। ৪৮ বছর বয়সী মুহিবুল্লাহকে রোহিঙ্গারা ‘মাস্টার মুহিবুল্লাহ’ বলে ডাকতেন।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework