পাহাড়ধসের ঝুঁকিতে রাঙামাটি, আশ্রয়কেন্দ্রে যেতে মাইকিং

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২২ Jun ১৮, ১১:১৫ পূর্বাহ্ন

টানা বর্ষণে পাহাড়ি জেলা রাঙামাটিতে পাহাড়ধসের আশঙ্কা থাকায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

ইতোমধ্যে শহর এলাকার ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের সরে যেতে নিকটস্থ ২০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হলেও শনিবার (১৮ জুন) দুপুর পর্যন্ত আশ্রয়কেন্দ্রে কাউকে পাওয়া যায়নি।

প্রশাসনের তথ্য মতে, জেলায় ঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাস করছে চার হাজার পরিবারের প্রায় ১৫ হাজার মানুষ। এদিকে গতকাল শুক্রবার থেকে টানা বর্ষণ চলছে। শনিবারও সারাদিন থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে।

রাঙামাটি আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় রাঙামাটিতে ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান, ‘ইতোমধ্যে আমরা জেলা শহর ও বিভিন্ন উপজেলায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য আহ্বান জানিয়েছি। শহরে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। ঝুঁকিতে বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে আনতে বিকেল থেকে ৪ টিম কাজ শুরু করবে। প্রয়োজনে জোর করে তাদের আশ্রয়কেন্দ্রে আনা হবে।

রাঙামাটিতে ২০১৭ সালে পাহাড়ধসে ১২০ আর ২০১৮ সালে ১১ জনের মৃত্যু হয়।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework