ঢাকা , শনিবার, ২০২৬ অক্টোবর ১০, ২৫ আশ্বিন ১৪৩৩

দেশজুড়ে

পাওনা টাকা নিয়ে সংঘর্ষে আহত ১৫

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২২ এপ্রিল ১৮, ১১:৩৯ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে সংঘর্ষে নারী-পুরুষসহ ১৫ জন আহত হয়েছেন। 

রোববার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামে এ ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে ১১ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা হলেন- জসিম মিয়া (৩২), আলকাছ মিয়া (৩৫), নয়ন মিয়া (১৮), কালু মিয়া (২৮), জীবন মিয়া (১৮), নাদিম (১৮), কিরণ মিয়া (১৯), বাদল মিয়া (২২), মনসুর আলী (৩০), বিল্লাল মিয়া (৬০), পাভিয়া (৩০), ময়না বেগম (৩৫) ও শাহীন মিয়া (৩০)। এরমধ্যে জীবন মিয়ার দুই হাত ভেঙে যাওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। 

পুলিশ জানায়, মৈন্দ গ্রামের কাসেম মিয়ার ছেলে সুমনকে চার বছর আগে চারশ' টাকা ধার দেন একই এলাকার মনসুর। 

রোববার রাতে মৈন্দ বাজারে শাহজাহান মিয়ার চা স্টলে সুমনকে পেয়ে মনসুর সে টাকা দাবি কà