পরিচয় মিলেছে সেই বাবা-ছেলের

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ নভেম্বর ১৫, ০৮:২১ পূর্বাহ্ন

নিজের দুই পা নেই তো কী, ছেলের হাত আঁকড়ে ধরে রাবার মোড়ানো হাঁটুতে ভর করেই নেমে পড়েন রাস্তায়। নিজে গাড়ির পাশে থেকে নিরাপদে সন্তানকে রাস্তা পার করেন।
এমন একটি ছবি নেটে ছড়িয়ে পড়লে, ভালোবাসা ও বাবার দায়িত্ববোধ দুটিই মুগ্ধ করে সবাইকে।  

সবাই জানতে চেয়েছেন এই বাবা ছেলের পরিচয়। জানা গেছে ১৪ নভেম্বর শুরু হওয়া এসএসসি বা  মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতেই ছেলে সালেহ আহমেদ ফাহাদকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন বাবা ওমর ফারুক।  

আর তখনই কেউ ছবিটি তুলে ইন্টারনেটে ছাড়েন। মুহূতেই ছড়িয়ে পড়ে ছবিটি।  

রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুলে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছে ফাহাদ। পরীক্ষা চলছে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টমেন্ট কলেজ কেন্দ্রে।

ভাইরাল হওয়া ছবিতে ফাহাদের সঙ্গে তার বাবাই ছিলেন, এ তথ্য নিশ্চিত করেছেন বনানী বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়াংকা হালদার শিখা। তিনি বলেন, ‘বাবা অনেক কষ্ট করে ফাহাদকে পড়াচ্ছেন। আমরা প্রতিষ্ঠান থেকেও সহায়তা দিয়েছি। তার কাছ থেকে কোনো বেতন বা ফি নেওয়া হতো না। ’


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework