টাঙ্গাইলে বাসা থেকে তিনজনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ অক্টোবর ৩০, ০৮:৪০ পূর্বাহ্ন

টাঙ্গাই‌লের ঘাটাই‌লে এক বাসা থেকে দুই নারীসহ তিনজ‌নের মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। তবে তাৎক্ষ‌ণিকভা‌বে তাদের প‌রিচয় পাওয়া যায়‌নি।

শ‌নিবার (৩০ অ‌ক্টোবর) সকা‌লে উপ‌জেলার দিঘর ইউ‌নিয়‌নের কাশতলার খামারপাড়া এলাকা থেকে তা‌দের মর‌দেহ উদ্ধার করা হয়।

দিঘর ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন ব‌লেন, হা‌মিদপু‌রের খামারপাড়ায় শাশুড়ি, পুত্রবধূ ও এক যুব‌কের মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। এ সময় এক শিশুকে (৫) আহত অবস্থায় উদ্ধার ক‌রে হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। তার অবস্থাও আশঙ্ক‌াজনক।  

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আজহারুল ইসলাম সরকার বলেন, তিনজ‌নের মৃত্যুর ঘটনার কথা শু‌নে‌ছি। হত্যা নাকি আত্মহত্যা, সে‌টা জানা যায়নি। তদন্ত করে মূল ঘটনা জানা যা‌বে।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework