জামিন পেলেন হেলেনা জাহাঙ্গীর

টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২১ আগস্ট ১৭, ১২:৩১ অপরাহ্ন

রাজধানীর পল্লবী থানায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরের জামিন মঞ্জুর করেছেন আদালত।

 

মঙ্গলবার (১৭ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন। তবে হেলেনার বিরুদ্ধে আরও মামলা থাকায় এখনই তিনি মুক্তি পাচ্ছেন না।

এর আগে ২৯ জুলাই রাত ৮টার দিকে হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালায় র‌্যাব। প্রায় সোয়া চার ঘণ্টার অভিযানে ওই বাসা থেকে বিদেশি মদ, বিদেশি মুদ্রা, হরিণের চামড়া, ক্যাসিনোর সরঞ্জাম ও ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। এরপর রাত সোয়া ১২টার দিকে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে নেয়া হয় র‌্যাব সদরদফতরে।

একইদিন রাত দেড়টা থেকে চারটা পর্যন্ত রাজধানীর মিরপুর-১১ নম্বরের এ ব্লকের তিন নম্বর রোডে হেলেনা জাহাঙ্গীরের জয়যাত্রা টেলিভিশনের কার্যালয়ে অভিযান চালায় র‌্যাব। অভিযানে বিভিন্ন অবৈধ সরঞ্জাম জব্দ করা হয়। এই ঘটনায় র‌্যাব বাদী হয়ে হেলেনার বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় একটি ও গুলশান থানায় দুটিসহ মোট তিনটি মামলা করে। একটি মামলায় তিনদিনের রিমান্ডে নিয়ে হেলেনাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework