খেলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে তিন শিশুসহ নিহত ৪

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ ডিসেম্বর ০৮, ০৬:১৩ পূর্বাহ্ন

নীলফামারী সদর উপজেলায় রেললাইনের ওপর খেলার সময় ট্রেনে কাটা পড়ে ৩ শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে কলেজ রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই চারজনের মৃত্যু হয় বলে জানা গেছে।

নিহতরা হলেন, লীনা (৮), মিনা (৭), মোমিনুর রহমান (৪) ও শামীম হোসেন (৩০)। নিহতদের প্রত্যেকের বাড়ি সদর উপজেলার কুণ্ডপুকুর ইউনিয়নে। ওই তিন শিশুকে বাঁচাতে গিয়ে শামীম হোসেনের মৃত্যু হয়েছে বলে জানা যায়।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ বিষয়টি নিশ্চিত করেছে।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework