কক্সবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস ডোবায়, নিহত ৭

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২১ আগস্ট ১৫, ০৮:২৬ পূর্বাহ্ন

কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডোবায় পড়ে শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। মাইক্রোবাসটি উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছেন।

রোববার (১৫ আগস্ট) সকালে কয়েকজন যাত্রীকে নিয়ে  মাইক্রোবাসটি গন্তব্য রওয়া দেয়। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডোবায় পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

চকরিয়া হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রিয়াসাদ আজিম সিদ্দিকী জানান, ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ আনা হয়েছে। হাসপাতালে আনার পর দুই শিশুর মৃত্যু হয়। আহত আরও কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework