আসামি ধরে ফেরার পথে এসআই নিহত

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২২ মে ২১, ০৭:৩২ পূর্বাহ্ন

মৌলভীবাজারের রাজনগরে আসামি ধরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশের এক এসআই নিহত হয়েছেন। এ সময় গ্রেফতার তিন আসামিসহ আহত হয়েছেন সাতজন।

শনিবার (২১ মে) ভোর ৫টার দিকে রাজনগর উপজেলার ময়নার দোকানের সামনে একটি গাছের সঙ্গে পুলিশ ভ্যানের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর রহমান এ তথ্য জানিয়েছেন। 


তিনি আরও জানান, ভোরে আসামি ধরতে পুলিশের একটি দল রাজনগরের উত্তর ভাগে যায়। তিনজন আসামি ধরে নিয়ে আসার পথে তাদের গাড়িটি যখন ময়না মিয়ার দোকানের সম্মুখে আসে তখন আকস্মিকভাবে গাড়ির চাকা ছিদ্র হয়ে যায়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে রাজনগর থানা পুলিশের এক এসআই সমীরণ চন্দ্র মারা যান। আহত হয়েছেন পাঁচজন পুলিশ সদস্য ও তিনজন আসামি।

তাদের মৌলভীবাজার সদর ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান জেলা অতিরিক্ত পুলিশ সুপার।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework