আলু নিয়ে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২২ মার্চ ৩১, ০৭:২০ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার ও আলুর বস্তা পরিবহন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে প্রতিপক্ষের গুলিতে জুয়েল ফকির (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ মার্চ) ভোর সোয়া ৪টার দিকে সদর উপজেলার ফকিরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল ওই এলাকার হাফিজ উদ্দিন ফকিরের ছেলে। তিনি পেশায় একজন ফুসকা বিক্রেতা। তবে আলুর মৌসুমে তিনি আলু পরিবহনের কাজে জড়িত ছিলেন তিনি।

এদিকে, এ ঘটনায় নান্নু হাজি (৬০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

মুন্সীগঞ্জ থানার ওসি (তদন্ত) রাজিব খান জানান, এলাকায় প্রভাব বিস্তার ও ট্রলিতে করে আলুর বস্তা পরিবহন নিয়ে সদর উপজেলার চরাঞ্চল ফকিরকান্দি গ্রামে মন্টু গ্রুপ ও হারুন গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে ভোর সোয়া ৪টার দিকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে হারুন গ্রুপের জুয়েল ফকির নিহত হন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
 


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework