স্বাস্থ্যমন্ত্রীর বোন অধ্যাপক রুবিনা হামিদসহ ৭ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২১ মে ৩১, ১২:৪৩ অপরাহ্ন
শত শত গ্রাহকের বিমা দাবির টাকা পরিশোধ করছে না সানলাইফ ইন্স্যুরেন্স। টাকা পেতে আদালতে মামলা করেছেন ভুক্তভোগীরা। কোম্পানির চেয়ারম্যান স্বাস্থ্যমন্ত্রীর বোন এবং এমডির বিরুদ্ধে ওয়ারেন্টও জারি হয়েছে ৯টি মামলায়। কিন্তু তা তামিল হচ্ছে না দীর্ঘদিন। নাম মনিরুজ্জামান ডাবলু। সানলাইফ ইন্স্যুরেন্সের জীবন বিমা পলিসি করেন ১০ বছর মেয়াদী। মেয়াদপূর্তির পর একটি টাকাও পাননি। কুষ্টিয়ায় প্রায় ৫ শ’ বীমা দাবির একটি টাকারও পাননি গ্রাহকরা। বাড়িঘর ছাড়া সানলাইফের স্থানীয় কর্মকর্তারা। সানলাইফ ইন্স্যুরেন্সের মালিক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, তার স্ত্রী ও ছেলে। মালিকানা আছে স্বাস্থ্যমন্ত্রীর মা, বোন, ভগ্নীপতি ও ভাগ্নে’র। গ্রাহক প্রতারণায় কোম্পানির চেয়ারম্যান ও স্বাস্থ্যমন্ত্রীর বোন অধ্যাপক রুবিনা হামিদসহ ৭ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন কুষ্টিয়ার আদালত। ওয়ারেন্টভুক্ত আসামিদের অফিস ঢাকার বনানীতে। কুষ্টিয়া থেকে বনানী থানায় এলেও ৬ ওয়ারেন্টের কোনোটাই তামিল হয়নি রহস্যজনক কারণে। এ বিষয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি বনানী থানা পুলিশ। এছাড়াও সারা দেশে সানলাইফের কাছে ৩০ কোটি টাকার বেশি পাওনা গ্রাহকদের। কুষ্টিয়া ছাড়াও নড়াইল, চাঁপাইনবাবগঞ্জসহ আরও কয়েকটি জেলায় গ্রাহকরা মামলা করেছেন ইন্স্যুরেন্সটির বিরুদ্ধে। সেসব মামলার কয়েকটিতেও ওয়ারেন্ট জারি হয়।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework