সিএমজি গায়ানার সভাপতি হলেন ড. মোমেন

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : মঙ্গলবার, ২০২০ অক্টোবর ১৩, ০৭:৪১ পূর্বাহ্ন
গায়ানা বিষয়ক কমনওয়েলথ মিনিস্ট্রিয়াল গ্রুপের (সিএমজি) সভাপতি নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, সর্ব সম্মতিক্রমে সিএমজির সভাপতি নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। নির্বাচিত হওয়ার পর বঙ্গবন্ধুর বিদেশ নীতি অনুযায়ী সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণভাবে অঞ্চল বিরোধ নিষ্পত্তি করতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। ভেনিজুয়েলা-গায়ানার অঞ্চল বিরোধ নিষ্পত্তিতে কাজ করে আসছে গায়ানা বিষয়ক সিএমএজি। সিএমজিতে এ প্রথমবারের মতো সভাপতির দায়িত্ব পেলো বাংলাদেশ। এর আগে সভাপতির দায়িত্বে ছিলো দক্ষিণ আফ্রিকা।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework