ঢাকা , মঙ্গলবার, ২০২৬ নভেম্বর ২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয়

১০০ সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

সরকার কাজ করেছে বলেই মানুষের পরিবর্তন হয়েছে

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : সোমবার, ২০২২ নভেম্বর ০৭, ১২:৩২ অপরাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু তৃণমূলের মানুষের জন্য যে উন্নয়ন করা হয়েছে তার সুফল পাচ্ছে দেশের মানুষ। সরকার কাজ করেছে বলেই, মানুষের আর্থ-সামাজিক পরিবর্তন হয়েছে। দেশের যোগাযোগ খাতের উন্নয়নে নিরন্তর কাজ করছে সরকার।
সরকার কাজ করেছে বলেই মানুষের পরিবর্তন হয়েছে

সোমবার (৭ নভেম্বর) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একসঙ্গে নবনির্মিত ১০০টি সেতু উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। এ সময় সারা দেশে একযোগে ১০০টি সেতুর উদ্বোধন করেন শেখ হাসিনা।

তিনি বলেন, শান্তিচুক্তি বাস্তবায়নের ফলে, পার্বত্য অঞ্চলেও উন্নয়ন হচ্ছে। সেখানে যোগাযোগ ব্যবস্থারও উন্নয়ন হচ্ছে। এছাড়া আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশে আর কোনো মঙ্গা হয়নি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপà¦