লকডাউনের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ আগস্ট ০৫, ০৯:৪৪ পূর্বাহ্ন

চলমান লকডাউনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার (৫ আগস্ট) লকডাউনের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

    আরও পড়ুন...শুক্রবার থেকে চলবে অভ্যন্তরীণ রুটে সব ফ্লাইট

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় চলমান বিধি নিষেধ ৫ আগস্ট থেকে বাড়িয়ে আগামী ১০ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ সময়ের মধ্যে পূর্বের সকল বিধি নিষেধ বলবৎ থাকবে।

    আরও পড়ুন...ব্যাংক খোলা আজ, লেনদেন আড়াইটা পর্যন্ত

তবে সকল ধরনের শিল্প ও কল-কারখানা নতুনভাবে ঘোষিত লকডাউনের বাইরে থাকবে। অর্থাৎ শিল্প ও কল-কারখানা চালু থাকবে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ সব রুটে বিমান চলাচল করবে।

উল্লেখ্য, গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। সেই বিধিনিষেধের মেয়াদ বৃহস্পতিবার (৫ আগস্ট) রাত ১২টায় শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ১ আগস্ট থেকে রপ্তানিমুখী শিল্প-কারখানা খুলে দিয়েছে সরকার। বন্ধ রয়েছে দোকানপাট ও শপিংমল। জরুরি প্রয়োজন ছাড়া মানুষের বাইরে বের হওয়াও নিষেধ।

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework