রোববার রোজিনার জামিন না হলে কঠোর কর্মসূচি সাংবাদিকদের
রোজিনা ইসলামের জামিন রোববার (২৩ মে) যদি না হয় তবে সব সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
শুক্রবার (২১ মে) দুপুরে সাংবাদিক রোজিনাকে নির্যাতন ও গ্রেফতারের ঘটনায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিবাদী সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
সমাবেশ অনুষ্ঠিত হয় ডিআরইউ প্রাঙ্গণে।
সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ ও নাগরিক টেলিভিশনের বার্তা সম্পাদক আজাদ বলেন, আমি সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন করতে চাই।
বিশেষ করে সরকারের চারজন গুরুত্বপূর্ণ মন্ত্রী বলেছেন