ঢাকা , রবিবার, ২০২৬ অক্টোবর ১১, ২৬ আশ্বিন ১৪৩৩

জাতীয়

মডার্নার ‘দূষিত’ টিকা নিয়ে ২ জনের মৃত্যু

টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ আগস্ট ২৮, ০৫:২২ অপরাহ্ন

জাপানে মডার্নার ‘দূষিত’ করোনার টিকা নেওয়া দুই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।

শনিবার (২৮ আগস্ট) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে জাপান  টাইমস ও এনএইচকে।

এরআগে টিকায় ক্ষতিকর উপাদানের উপস্থিতি পাওয়ার পর জাপানে মডার্নার কোভিড-১৯ টিকার বিপুলসংখ্যক ডোজের প্রয়োগ স্থগিত করার সিদ্ধান্ত নেয় জাপান।
তবে এ সিদ্ধান্তের আগেই ওই দুজন করোনার টিকা নিয়ে ছিলেন। মারা যাওয়া দুজনই পুরুষ, তাদের বয়স ৩০-এর ঘরে।
জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে-মডার্নার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার কয়েক দিন পর চলতি মাসে ওই দুজন মারা যান। তাদের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এরআগে দেশটির ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান তাকেদা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল-জাজিরা খবরে বলা হয়, বেশ কয়েকটি শিশিতে দূষণ পাওয়ায় ১৬ লাখ ৩০ হাজার