বাসভাড়া কমল

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২২ আগস্ট ৩১, ০১:৫৮ অপরাহ্ন

জ্বালানি তেলের দাম লিটারে ৫ টাকা কমায় বাসভাড়া পুননির্ধারণ করা হয়েছে। প্রতি কিলোমিটারে ৫ পয়সা ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বুধবার (৩১ আগস্ট) বিকেলে বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে বাস মালিকদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটার ২ টাকা ১৫ পয়সা এবং মহানগরীতে কিলোমিটার প্রতি ২ টাকা ৪৫ পয়সা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

গত সোমবার (২৯ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দেয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

নতুন দাম অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা থেকে কমে ১০৯ টাকা, আর প্রতি লিটার কেরোসিন ১১৪ টাকা থেকে কমে ১০৯ টাকা, অকটেন ১৩৫ টাকা থেকে কমে ১৩০ টাকা এবং পেট্রল ১৩০ টাকা থেকে কমে ১২৫ টাকা নিধারণ করা হয়।

সোমবার (২৯ আগস্ট) মধ্যরাত থেকে কার্যকর হয়েছে নতুন দাম। 

এর আগে গত ৬ আগস্ট জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে সবশেষ বাসভাড়া বাড়ানো হয়েছিল। তখন দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৪০ পয়সা বাড়িয়ে ২ টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়। এক্ষেত্রে বাসভাড়া বাড়ানো হয়েছিল ২২ শতাংশ।
এ ছাড়া মহানগরীতে কিলোমিটার প্রতি ৩৫ পয়সা বাড়িয়ে ভাড়া ২ টাকা ৫০ পয়সা করা হয়। তাতে ভাড়া বৃদ্ধি পায় ১৬ দশমিক ২৭ শতাংশ। মহানগর পর্যায়ে মিনিবাসের ক্ষেত্রে কিলোমিটার প্রতি বাসভাড়া ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়। 


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework