বাংলামোটরে বহুতল ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : শনিবার, ২০২১ ডিসেম্বর ১১, ০৮:৩৮ পূর্বাহ্ন

রাজধানীর বাংলামোটরে অবস্থিত সিরামিক্স মার্কেটের ভবন আরকে টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ১০ তলা ভবনের ৭ তলায় এ আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

এ বিষয়ে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার গণমাধ্যমকে জানান, দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে আগুন লাগার খবর জানতে পারেন তারা। বাংলামোটর এলাকার আশপাশে থাকা টহল টিম ঘটনাস্থলে পৌঁছেছে।

বিস্তারিত আসছে...


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework