বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : রবিবার, ২০২০ সেপ্টেম্বর ১৩, ০৮:৫৬ পূর্বাহ্ন
বাংলাদেশে আসতে পারেনি ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। এয়ারক্রাফটে ত্রুটির কারণে যাত্রা বাতিল করতে হয়েছে তাদের। ফলে রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে শুরু হতে যাওয়া বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন আপাতত স্থগিত হয়েছে। ১৩ থেকে ১৮ সেপ্টেম্বর নাগাদ এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে এক বার্তায় বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা টু নয়াদিল্লি/কলকাতা টু ঢাকা সকল আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রয়েছে। তাই বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন যোগদানের জন্য বিএসএফ প্রতিনিধিদল নিজস্ব এয়ারক্রাফট নিয়ে ঢাকায় আসার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু চূড়ান্ত সময়ে বিএসএফ-এর এয়ারক্রাফটে কারিগরি সমস্যা দেখা দেয়। ফলে বিএসএফ প্রতিনিধিদল রোববার ঢাকায় আসতে পারছেন না। তিনি জানান, এ প্রেক্ষিতে পূর্ব নির্ধারিত সময়সূচি (১৩-১৮ সেপ্টেম্বর) অনুযায়ী সীমান্ত সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা যাচ্ছে না। সম্মেলনের পরিবর্তিত সময়সূচি এখনো ঠিক হয়নি বলেও জানান তিনি।

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework