নারী কেলেঙ্কারি: ডিসির বেতন হলো অর্ধেক

নিজস্ব প্রতিবেদক | টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০২১ মার্চ ০৪, ০৫:৪৪ পূর্বাহ্ন
জামালপুরের নারী কেলেঙ্কারি আলোচিত সাবেক জেলা প্রশাসক আহমেদ কবীরের বেতন কমিয়ে আর্ধেক করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। উপসচিব পদে বহাল থাকলেও নারী অফিস সহকারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অপরাধে সিনিয়র সহকারী সচিবের সমান বেতন পেতে হচ্ছে তাকে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮-এর বিধি ৪(৩) (ক) মোতাবেক তার এই শাস্তি দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আহমেদ কবীরের পরিবার ও সন্তানদের সামাজিক অবস্থার কথা বিবেচনায় তাকে চাকরিচ্যুত না করে বেতন অর্ধেকে নামিয়ে আনার শাস্তি দেওয়া হয়েছে। উপসচিব হিসেবে তিনি বর্তমানে পঞ্চম গ্রেডে বেতন পান। শাস্তির কারণে তিনি এখন ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ষষ্ঠ গ্রেডের সর্বনিম্ন ধাপের বেতন পাবেন। সম্প্রতি জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন গণমাধ্যমকে জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এ শাস্তি দেওয়া হয়েছে। তিনি যে অপরাধ করেছেন তা পুরো প্রশাসনকে কলঙ্কিত করেছেন। তার পরিবার ও সন্তানের ভবিষ্যৎ চিন্তা ও সার্বিক বিষয় বিবেচনা করেই এ শাস্তি দেওয়া হয়েছে। তিনি আর কখনো পদোন্নতি পাবেন না। এই পদ থেকেই তাকে চাকরি থেকে বিদায় নিতে হবে। শাস্তির কারণে এখন থেকে তিনি ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী ষষ্ঠ গ্রেডের সর্বনিম্ন ধাপের বেতন পাবেন। পঞ্চম গ্রেডে তার মূল বেতন প্রায় ৭০ হাজার টাকা। এখন তিনি মূল বেতন পাবেন ৩৫ হাজার টাকা। সঙ্গে সংগতিপূর্ণ অন্যান্য ভাতা-সুবিধা পাবেন। জামালপুরের ডিসি থাকাকালে অফিসের অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাধনা নামে একজন নারীর সঙ্গে আহমেদ কবীরের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েন। ২০১৯ সালের ২৩ অক্টোবর বিষয়টি জানাজানির পর ব্যাপকভাবে সমালোচনার মুখে তাকে ডিসি পদ থেকে প্রত্যাহার করা হয়। ২৪ টিভি/এডি

■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework