দেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভে নতুন রেকর্ড ৪৮.০৪ বিলিয়ন ডলার

টুয়েন্টিফোর টিভি
প্রকাশিত : বুধবার, ২০২১ আগস্ট ২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন

 

করোনাভাইরাস মহামারির মধ্যেই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৮ দশমিক ০৪ বিলিয়ন মার্কিন ডলারের নতুন রেকর্ড ছুঁয়েছে। এ পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এটাই সর্বোচ্চ।

আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক উচ্চপদস্থ কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে এই বৈদেশিক মুদ্রার রিজার্ভের সর্বোচ্চ রেকর্ড ছিল ৪৭ বিলিয়ন মার্কিন ডলার।

গত ২৯ জুলাই চলতি অর্থবছরের মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির তার লিখিত বক্তব্যে প্রক্ষেপণ করেন, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউনসহ নিয়ন্ত্রণমুলক নানা বিধিনিষেধে অর্থনৈতিক পুনরুদ্ধার ব্যাহত হলেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ চলতি অর্থবছরে ৫২ বিলিয়ন ডলারে উন্নীত হবে।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework