বিসিএস ক্যাডারদের প্রতি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের দেশপ্রেম ও আত্মমর্যাদা নিয়ে জনসেবা করতে হবে।
বুধবার (২ নভেম্বর) রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে ১২৪, ১২৫ ও ১২৬তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী ও প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সরকারি কর্মচারী ভাইয়েরা, আপনাদের জনগণের সেবা
