দুই সপ্তাহ পিছিয়ে গেল বইমেলা


প্রকাশিত : রবিবার, ২০২২ জানুয়ারী ১৬, ০৭:২৫ পূর্বাহ্ন

অমর একুশে বইমেলা আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু না হয়ে বরং দুই সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে এবারের বইমেলা।

রোববার (১৬ জানুয়ারি) মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, অফিসিয়াল চিঠি আমরা এখনো হাতে পাইনি। তবে এক থেকে দুই সপ্তাহ পিছিয়ে মেলা শুরু করার সিদ্ধান্ত হয়েছে বলে শুনেছি।

এ বিষয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে সেখান থেকেও বিষয়টি মোটামুটি নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয় থেকে জানানো হয়, বইমেলা পেছানোর বিষয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাংলা একাডেমির মহাপরিচালককে অবহিত করেছেন।


■ সম্পাদক : নুরুল আমিন (খোকন)

■ সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় :
১০৫৪, রহিম ম্যানশন (৫ম তলা), সুবর্ণা আ/এ, গোলপাহাড় মোড়, ও. আর. নিজাম রোড়, চট্টগ্রাম, বাংলাদেশ।

মোবাইল : +8801894 78 50 10
ই-মেইল : info.24tvbd@gmail.com
মার্কেটিং : +88 01813 29 29 77

কপিরাইট © 2018-2022 24tv.com.bd । একটি টুয়েন্টিফোর ফ্যামেলির প্রতিষ্ঠান
Design & Developed by Smart Framework